দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রাকের ধাক্কায় সুবল চন্দ্র দাস (৫৫) নামে অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় চালকসহ আরও চারজন আহত হয়েছেন।
রোববার (২৯ মার্চ) রাত আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুবল চন্দ্র দাস (৫৫) উপজেলার দুর্গাপুর এলাকার বাসিন্দা ছিলেন। পৌরশহরের সড়কবাজার এলাকায় তার একটি লন্ড্রি রয়েছে।
পরিবার সূত্রে জানা গেছে, রোববার রাত আড়াইটার দিকে ঢাকা থেকে ট্রেনে আখাউড়া রেলওয়ে স্টেশনে পৌঁছান সুবল চন্দ্র দাস। সেখান থেকে একটি অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন। পথে খড়মপুর বাইপাস এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক অটোরিকশায় ধাক্কা দেয়। এতে চালকসহ যাত্রীরা সড়কে ছিটকে পড়েন।
নিহতের ভাই বিমল দাস জানান, দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তার ভাই মারা যান। এ ঘটনায় অটোরিকশার চালকসহ আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে এবং ট্রাকটি জব্দ করেছে।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ উল ইসলাম বলেন, দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করা হয়েছে এবং এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আরএ